বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

উদ্বোধনের আগেই হরিলুটের ফসল সুন্দরগঞ্জের বেলকা-হরিপুর সংযোগ সেতু ভেঙে পড়েছে

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেবুধবার, ৯ অক্টোবর ২০২৪, বিকাল ৭:১১ সময় 0144
উদ্বোধনের আগেই হরিলুটের ফসল সুন্দরগঞ্জের বেলকা-হরিপুর সংযোগ সেতু ভেঙে পড়েছে

উদ্বোধনের আগেই হরিলুটের ফসল সুন্দরগঞ্জের বেলকা-হরিপুর সংযোগ সেতু ভেঙে পড়েছে

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন বেলকা বাজারের উত্তর পাশে তিস্তা নদীর উপর পারাপারের জন্য একটি সেতু নির্মাণ করা হয়েছিল কোনোরকম করে। সেতুটি উদ্বোধনের আগেই নদীতে দেবে গিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় স্রোতের টানে সেতুর প্রায় অর্ধেক ভেঙে নদীতে পড়ে গেছে।

উপজেলার বেলকা ইউনিয়ন বেলকা বাজারের উত্তর পাশে বয়ে যাওয়া তিস্তা নদীর শাখার খেয়াঘাট দিয়ে বেলকা ও হরিপুর ইউনিয়নের চরাঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ মালামালসহ নৌকা দিয়ে যাতায়াত করত। নদীর এ অংশে নৌকা পাওয়ায় ছিল দুষ্কর। একবার নৌকা ছুটে গেলে অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করতে হতো যাতায়াতকারীদের। ভোগান্তিতে পড়তেন অসুস্থ রোগী, স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদেরস্থানীয়দের দীর্ঘদিনের দাবির  পরিপ্রেক্ষিতে কোনোরকম একটি সেতু তৈরি করে দেয় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ।

নকশা করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৩৪৪ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রস্থ সেতুটি তৈরিতে ব্যয় ধরা হয় ২৭ লাখ টাকা। কাজ পায় গাইবান্ধার সাঘাটা ঠিকাদারি প্রতিষ্ঠান ছানা এন্টারপ্রাইজ।
২০২৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কাজ না করেই টাকা তুলে নেয় ঠিকাদার। বিষয়টি জানাজানি হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় কাজ। শেষ হয় জুনের মাঝামাঝিতে। কিন্তু কাজের মান অতি নিম্নমানের হওয়ায় উদ্বোধনের আগেই মাঝখান থেকে দেবে যায় সেতুর একাংশ।

ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতু দিয়ে চলাচল বন্ধ হয়ে যায় চরাঞ্চলের মানুষের। তারা ফের নৌকা দিয়ে পারাপার হতে থাকেন। এমনকি তারা ধারণা করেছিলেন সেতুটি ফের ঠিক করে দেবে সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু তার আগেই মঙ্গলবার তিস্তার স্রোতের টানে ভেঙে যায় সেতুর দেবে যাওয়া অংশসহ অর্ধেক।

এ সেতু দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের দাবি, কাজের মান অতি নিম্ন হওয়ায় সেতুটি ভেঙে পড়েছে। এজন্য সংশ্লিষ্টদের শাস্তি হওয়া উচিৎ। তারা ঠিকভাবে দেখভাল না করায় মানুষের এখন ভোগান্তি পোহাতে হবে।

স্থানীয়রা জানান, তিন যুগ ধরে তারা বেলকা ও হরিপুর ইউনিয়নে চলাচলের জন্য অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করেছিলেন। দীর্ঘদিন দাবি করার পর একটা সেতু নির্মিত হয়েছিল। কর্তৃপক্ষের অবহেলা ও ঠিকাদারের কাজের মান অতি নিম্ন হওয়ায় সেতুটি ভেঙে পড়েছে। এখন রোগীদের হাসপাতালে ও কৃষিপণ্য হাটে নিতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে।

বেলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নিম্নমানের কাজের করণেই সেতুটির কয়েকটি পিলার গত জুনে দেবে গিয়েছিল। এখন সেতুরটির অর্ধেক অংশ নদীতে ভেঙে পড়েছে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত সুদিনের কাঙ্ক্ষিত স্বপ্নও ভেঙে গেছে।
এ ব্যাপারে কথা বলতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেনের মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু তিনি রিসিভ করেননি।

বিষয়- দেশগ্রাম, জনদূর্ভোগ, অনিয়ম /দুর্নীতি যোগাযোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর